• About
  • Get Jnews
  • Contcat Us
Thursday, February 26, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home সর্বশেষ

নির্ভুল ক্যান্সার চিকিৎসার ভিত্তি বাংলাদেশে আধুনিক মলিকুলার ল্যাব স্থাপন এখন সময়ের দাবি

taj editor by taj editor
January 12, 2026
in সর্বশেষ
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

এভারকেয়ার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আরমান রেজা চৌধুরী।

ক্যান্সার চিকিৎসা এখন আর অনুমাননির্ভর নয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ‘প্রিসিশন অনকোলজি’ একটি প্রতিষ্ঠিত বাস্তবতা, যেখানে রোগীর টিউমারের জেনেটিক ও মলিকুলার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে নির্ধারণ করা হয় কোন চিকিৎসা সবচেয়ে কার্যকর হবে এবং কোনটি অপ্রয়োজনীয়। এই নির্ভুল চিকিৎসার মূল ভিত্তি হলো মলিকুলার ডায়াগনোসিস। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে এখনো এই গুরুত্বপূর্ণ সেবার পর্যাপ্ত ও সংগঠিত অবকাঠামো গড়ে ওঠেনি।

READ ALSO

আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন পোশাকে অস্বস্তি, আগের পোশাকেই ফিরতে চায় পুলিশ

বর্তমানে EGFR, ALK, ROS1, BRAF, HER2, BRCA, NTRK কিংবা PD-L1–এর মতো মলিকুলার পরীক্ষাগুলো বহু ক্যান্সার রোগীর চিকিৎসা সিদ্ধান্তে অত্যন্ত জরুরি। এসব পরীক্ষা ছাড়া টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি দেওয়া কার্যত ঝুঁকিপূর্ণ। বাস্তবে দেখা যাচ্ছে, বাংলাদেশে পর্যাপ্ত মলিকুলার পরীক্ষার ব্যবস্থা না থাকায় যাদের আর্থিক সামর্থ্য আছে তারা পরীক্ষার জন্য নমুনা বিদেশে যেমন- ভারত, সিঙ্গাপুর কিংবা ইউরোপে পাঠাচ্ছে। এতে একদিকে রিপোর্ট পেতে বিলম্ব হয়, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। আর যাদের সামর্থ্য নেই, তারা আধুনিক ও গাইডলাইনভিত্তিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।

এই বাস্তবতার পরিবর্তন সম্ভব একটি সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে। সরকারি তত্ত্বাবধানে দেশে মানসম্মত মলিকুলার ল্যাব স্থাপনই হতে পারে এর কার্যকর সমাধান। এককভাবে সরকারের পক্ষে এটি বাস্তবায়ন কঠিন হলেও সরকার–বেসরকারি অংশীদারিত্ব (PPP) মডেলে, বিশেষ করে দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর অংশগ্রহণে, এই উদ্যোগ বাস্তবায়ন করা পুরোপুরি সম্ভব।

বর্তমানে বাংলাদেশে একাধিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি ক্যান্সারের আধুনিক ওষুধ, টার্গেটেড থেরাপি ও বায়োসিমিলার উৎপাদন করছে। কিন্তু উপযুক্ত মলিকুলার পরীক্ষা ছাড়া এসব ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায় না। যদি দেশে এই পরীক্ষাগুলো সহজলভ্য হয়, তবে চিকিৎসা হবে আরও বিজ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণকারী। এতে রোগী উপকৃত হবেন, চিকিৎসক আরও নির্ভুল সিদ্ধান্ত নিতে পারবেন এবং ফার্মা শিল্পের টেকসই বিকাশও ঘটবে—যা নিঃসন্দেহে একটি উইন–উইন পরিস্থিতি।

সরকার এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকার নির্বাচিত ফার্মা কোম্পানিকে ল্যাব স্থাপনের জন্য জায়গা, কর সুবিধা, দ্রুত রেগুলেটরি অনুমোদন ইত্যাদি সহায়তা দিতে পারে। বিনিময়ে মলিকুলার পরীক্ষার মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার ব্যাপারে উদ্যোগী হতে পারে । পাশাপাশি, এসব ল্যাবে দ্বৈত মাননিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি—সরকারি নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি স্বাধীন একাডেমিক বা পেশাদার বডির মাধ্যমে নিয়মিত অডিট ও কোয়ালিটি চেকের ব্যবস্থা থাকতে হবে।

এই উদ্যোগে দেশে ইতোমধ্যে প্রতিষ্ঠিত মানসম্মত ডায়াগনস্টিক ল্যাবগুলোর সমন্বিত অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব ল্যাব ইতোমধ্যে হিস্টোপ্যাথলজি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ও বেসিক জেনেটিক টেস্টে অভিজ্ঞ, তাদের সরকারি নীতিমালার আওতায় ধাপে ধাপে মলিকুলার টেস্টিংয়ের জন্য উন্নীত করে একটি জাতীয় নেটওয়ার্কে যুক্ত করা গেলে দ্রুত ও বিস্তৃত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। তবে এক্ষেত্রে কঠোর ও স্বচ্ছ মাননিয়ন্ত্রণ, প্রশিক্ষিত জনবল, মানসম্মত SOP (Standard of Practice) এবং এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসিউরেন্স অপরিহার্য।

ক্যান্সার কেবল একটি রোগ নয়; এটি একটি পরিবারকে আর্থিক, মানসিক ও সামাজিকভাবে ভেঙে ফেলে । যখন রোগী জানতে পারেন যে প্রয়োজনীয় পরীক্ষা দেশে নেই বা রিপোর্ট পেতে দীর্ঘ সময় লাগবে, তখন তার অসহায়ত্ব আরও বেড়ে যায়। অনেক ক্ষেত্রে এই বিলম্বই রোগকে আরও জটিল করে তোলে। অথচ সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে এই কষ্ট অনেকাংশে কমানো সম্ভব।

বিশ্বজুড়ে ক্যান্সার চিকিৎসা দ্রুত মলিকুলার-নির্ভর হয়ে উঠছে। আন্তর্জাতিক গাইডলাইনগুলোতে নির্দিষ্ট মিউটেশন ছাড়া অনেক ওষুধ ব্যবহারের সুপারিশই আর নেই। ফলে মলিকুলার ল্যাব ছাড়া বাংলাদেশ ধীরে ধীরে বৈশ্বিক মান থেকে পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে, দেশে এই ল্যাবগুলো স্থাপিত হলে প্রতিবছর বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, নতুন কর্মসংস্থান তৈরি হবে, গবেষণার সুযোগ বাড়বে এবং বাংলাদেশ ভবিষ্যতে আঞ্চলিক ডায়াগনস্টিক হাব হিসেবেও আত্মপ্রকাশ করতে পারবে।

সবশেষে বলা যায়, এটি কেবল স্বাস্থ্যখাতের একটি দাবি নয়; এটি একটি জাতীয় উন্নয়ন এজেন্ডা। সরকার, ফার্মা শিল্প, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে যদি দেশে মানসম্মত, সাশ্রয়ী ও স্বচ্ছ মলিকুলার ডায়াগনস্টিক অবকাঠামো গড়ে তোলা যায়, তবে হাজারো মানুষ বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা পাবে নিজের দেশেই। এখনই সময় সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার।

লেখক: ক্যান্সার বিশেষজ্ঞ

সিনিয়র কনসালট্যান্ট– এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

jugantor

Related Posts

আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

February 26, 2026
নতুন পোশাকে অস্বস্তি, আগের পোশাকেই ফিরতে চায় পুলিশ
জাতীয়

নতুন পোশাকে অস্বস্তি, আগের পোশাকেই ফিরতে চায় পুলিশ

February 24, 2026
অপরাধ করলেই গ্রেপ্তার, লাগবে না অনুমতি: সরকারি কর্মচারীদের রক্ষাকবচ বাতিল
জাতীয়

অপরাধ করলেই গ্রেপ্তার, লাগবে না অনুমতি: সরকারি কর্মচারীদের রক্ষাকবচ বাতিল

February 23, 2026
অল্পের জন্য রক্ষা পেল আন্তঃনগর ট্রেন, ৫৯টি ফিসপ্লেটের ৪৭ নাটবল্টু উধাও
জাতীয়

অল্পের জন্য রক্ষা পেল আন্তঃনগর ট্রেন, ৫৯টি ফিসপ্লেটের ৪৭ নাটবল্টু উধাও

February 22, 2026
২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর জোড়া অনুষ্ঠান: একুশে পদক ও বইমেলার উদ্বোধন
জাতীয়

২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর জোড়া অনুষ্ঠান: একুশে পদক ও বইমেলার উদ্বোধন

February 22, 2026
প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী
জাতীয়

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

February 21, 2026
Next Post

ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফাইল ছবি

দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

January 4, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026

EDITOR'S PICK

আইপিওতে লটারি প্রথা ফিরছে, ৩০ কোটি টাকার কম মূলধনের কোম্পানি আসতে পারবে না

January 14, 2026
যে ছোট্ট আমলে আপনিও পেতে পারেন রাসুল (সা.)-এর সুপারিশ

যে ছোট্ট আমলে আপনিও পেতে পারেন রাসুল (সা.)-এর সুপারিশ

February 2, 2026
বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

February 3, 2026
বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি/ ফাইল ছবি

আইসিসিতে চিঠি দেবে বিসিবি, বিসিসিআইয়ের কাছে চাওয়া হবে ব্যাখ্যা

January 4, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • সহজ হচ্ছে কৃষিঋণ: মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস
  • একুশে পদক ২০২৬: ববিতা, শফিক রেহমান ও ওয়ারফেজসহ সম্মাননা পেলেন যারা
  • শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তিতেই দেশের সমৃদ্ধি: প্রধানমন্ত্রী
  • বাসা ছাড়লেই কি বিপদ? সাবেক উপদেষ্টাদের মধ্যে চরম ‘মব আতঙ্ক’

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.