• About
  • Get Jnews
  • Contcat Us
Friday, April 17, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home জাতীয়

অল্পের জন্য রক্ষা পেল আন্তঃনগর ট্রেন, ৫৯টি ফিসপ্লেটের ৪৭ নাটবল্টু উধাও

taj editor by taj editor
February 22, 2026
in জাতীয়, শীর্ষ সংবাদ, সর্বশেষ
0
অল্পের জন্য রক্ষা পেল আন্তঃনগর ট্রেন, ৫৯টি ফিসপ্লেটের ৪৭ নাটবল্টু উধাও
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

রেললাইনের জয়েন্টের দুটি অংশকে একত্রে ধরে রাখে ‘ফিস প্লেট’ নামে লোহার পাত। নিয়ম অনুযায়ী প্রতিটি জয়েন্টে চারটি করে নাটবল্টু থাকার কথা। কিন্তু পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কিলোমিটার পথে (২৫৮/১ থেকে ২৫৯/০) ৫৯টি জয়েন্টে দেখা গেছে-ভিন্ন চিত্র। যেখানে থাকার কথা ২৩৬টি নাটবল্টু, সেখানে বাস্তবে আছে মাত্র ১৮৯টি। অর্থাৎ ৪৭টি নাটবল্টু উধাও। এই এক কিলোমিটারই যেন পুরো রেল ব্যবস্থার প্রতিচ্ছবি।

নাটবল্টু নেই- এমন সংখ্যা কম হলেও ঝুঁকির বিবেচনায় বড়। কারণ একটি রেললাইন আরেকটি রেললাইনের সঙ্গে যুক্ত করতে দুই-দুই চারটি নাটবল্টুর ব্যবহার হয়। যেখানে তিনটি নাটবল্টু রয়েছে, সেখানে জয়েন্টের একপাশে একটি ও অপর পাশে দুটি নাটবল্টুতে চলাচল করছে ট্রেন। যে লাইনে একটি নাটবল্টু রয়েছে- দুর্ঘটনাবসত যদি একটি নাটবল্টু না থাকে বা হারিয়ে যায়, সেক্ষেত্রে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

READ ALSO

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের

উল্লিখিত এক কিলোমিটার পথে রেললাইনের উত্তরপাশে ৩১টি জয়েন্ট রয়েছে। এই জয়েন্টগুলোতে নাটবল্টু রয়েছে ১০২টি। বাস্তবে থাকার কথা ১২৪টি। এই পাশে ঘাটতি রয়েছে ২২টি। রেললাইনের দক্ষিণপাশে ২৮টি জয়েন্ট রয়েছে। এই জয়েন্টগুলোতে নাটবল্টু রয়েছে ৮৭টি। বাস্তবে থাকার কথা ১১২টি। এই পাশের ঘাটতি রয়েছে ২৫টি।

দক্ষিণে রেললাইন ভেঙে যাওয়ার কারণে নতুন করে জয়েন্ট হয়েছে চারটি। এর মধ্যে একটি ছাড়া বাকি তিনটিতে রয়েছে তিনটি করে নাটবল্টু। এছাড়াও উত্তরে রেললাইন ভেঙে যাওয়ার কারণে নতুন করে জয়েন্ট হয়েছে সাতটি। এর মধ্যে দুটি ছাড়া বাকি পাঁচটিতে রয়েছে তিনটি করে নাটবল্টু। সম্প্রতি রেল ব্রিজের অদূরে রেললাইন বাঁকা রোধে কাঠ ও রেললাইন মাটিতে পুঁতে সাপোর্ট দেওয়া হয়। সেই রাতে রেলওয়ের কর্মীদের মাটিতে পুঁতে রাখা রেললাইনের অংশ চুরি হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, জয়েন্টগুলোতে বেড়া বাঁধা লোহার তার, পলিথিনের দড়ি দিয়ে নাটের সঙ্গে বল্টুগুলো আটকানো হয়েছে। রেলওয়ের চাবিম্যানদের দাবি- এসব নাটবল্টুর থ্রেটে সমস্যা রয়েছে। এছাড়া যে জয়েন্টগুলোতে নাটবল্টু নেই সেগুলোর আবার ফিস প্লেটের ঘাট বড় হয়ে গেছে। ফলে ঠিকমতো জয়েন্ট ধরে রাখতে পাড়ে না। ট্রেন চলাচলের সময় জয়েন্টে চাকা আসলে বিকট শব্দ হয়।

নাম প্রকাশ না করার অনুরোধে কয়েকজন চাবিম্যান বলেন, অনেক জয়েন্টে নাটবল্টু নেই। আমরা অফিসে জানিয়েছি। কিন্তু পাওয়া যায়নি। অফিসে কোনো নষ্ট নাটবল্টু জমা দিলেই ভালো নাটবল্টু পাওয়া যায়। তবে সেই নাটবল্টুগুলো গুনে-মানে ভালো না। কয়েকবার টাইট দিলে প্যাঁচ কেটে যায়। ফলে এনিয়ে সমস্যায় রয়েছেন তারা। দুর্বল নাটবল্টু হওয়ার কারণে তাদের (চাবিম্যান) প্রতিদিন চেক দিতে হয়।

উল্লিখিত ১ কিলোমিটারের মধ্যে একটি রেলওয়ে ব্রিজ রয়েছে। ব্রিজের মধ্যে দুই পাশের লাইনে দুইটি জয়েন্ট রয়েছে। সেটিতে চারটি করে নাটবল্টু থাকলেও ব্রিজের পশ্চিমপাশের দুই জয়েন্টে নেই তিনটি করে নাটবল্টু। দুই লাইনের দুই জয়েন্টে আটটির জায়গায় ছয়টি নাটবল্টু রয়েছে। ফলে পশ্চিম দিক থেকে ব্রিজে অনেকটাই ঝুঁকি নিয়ে উঠছে ট্রেন।
সেই ব্রিজের কাঠগুলো বাতা দিয়ে আটকানো রয়েছে। ব্রিজে ট্রেন উঠলে বিকট শব্দ হয়।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ডিভিশনাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বীরবল মন্ডল বলেন, ফিস প্লেটের নাটবল্টুর সংকট চলছে। ডিমান্ড দেওয়া আছে, পর্যায়ক্রমে আমরা পাচ্ছি। পাওয়া মাত্র আমরা লাগিয়ে দিচ্ছি।

Related Posts

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
জাতীয়

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়

April 9, 2026
শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
জাতীয়

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের

April 8, 2026
শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

April 8, 2026
প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই
জাতীয়

প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

April 8, 2026
হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
জাতীয়

হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

April 7, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026
Next Post
তারেক রহমান-সৌদি রাষ্ট্রদূত বৈঠক: গুরুত্ব পেল দ্বিপাক্ষিক ইস্যু

তারেক রহমান-সৌদি রাষ্ট্রদূত বৈঠক: গুরুত্ব পেল দ্বিপাক্ষিক ইস্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026

EDITOR'S PICK

খামেনি হত্যার বদলা,  ইরানের সঙ্গে যোগ দিল যারা

খামেনি হত্যার বদলা, ইরানের সঙ্গে যোগ দিল যারা

March 2, 2026
তারেক রহমানকে ঘিরে বরিশালে বাঁধভাঙা উচ্ছ্বাস

তারেক রহমানকে ঘিরে বরিশালে বাঁধভাঙা উচ্ছ্বাস

February 4, 2026
ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

March 3, 2026
আজ পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত

February 3, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
  • শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
  • শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
  • প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.