• About
  • Get Jnews
  • Contcat Us
Friday, July 17, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home ধর্ম

যে ছোট্ট আমলে আপনিও পেতে পারেন রাসুল (সা.)-এর সুপারিশ

taj editor by taj editor
February 2, 2026
in ধর্ম
0
যে ছোট্ট আমলে আপনিও পেতে পারেন রাসুল (সা.)-এর সুপারিশ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পাওয়ার আশা কার নেই। সেই দিন কারো পক্ষেই কারও উপকার করা সম্ভব হবে না; আর প্রতিটি মুমিনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হবে, রাসুলুল্লাহ (সা.) যেন তার জন্য সুপারিশ করেন। সৌভাগ্যের বিষয় হলো— মহানবী (সা.) নিজেই আমাদের এমন একটি সহজ আমল শিখিয়ে দিয়েছেন, যা করলে তার শাফাআত (সুপারিশ) আমাদের জন্য অপরিহার্য হয়ে যাবে। এটি কোনো কঠিন আমল নয়— বরং প্রতিদিন পাঁচ ওয়াক্ত আজানের পর মাত্র কয়েক মুহূর্তের ছোট্ট একটি আমল। এই ছোট্ট আমলই এনে দেবে আখিরাতের বিশাল সৌভাগ্য। সে আমল হলো- আজানের পর তার প্রতি দরূদ পাঠ করা এবং তার জন্য ‘ওসিলা’ কামনা করা।

আসুন, সেই মহামূল্যবান আমলটি নতুন করে বুঝে নিই, হৃদয়ে ধারণ করি এবং জীবনভর তা পালন করি-

READ ALSO

হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

ওমরাহ সহজ করতে সৌদি আরবের নতুন প্রযুক্তি ও সেবা

উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বা হাজিহিদ দা’ওয়াতিত তাম্মাহ, ওয়াসসালাতিল কায়িমাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ, ওয়াব্আছহু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াআ’দ্তাহ।

অর্থ: ‘হে আল্লাহ! এ পরিপূর্ণ আহবান ও প্রতিষ্ঠিত সালাতের তুমিই প্রভু! তুমি মুহাম্মাদকে (সা.) দান কর ওসিলা; সুমহান মর্যাদা ও তাকে (মাক্বামে মাহমুদ) প্রশংসিত স্থানে পৌঁছাও, যার ওয়াদা তুমি তাকে দিয়েছ।’

হাদিসের বর্ণনায় বিষয়টি এভাবে ওঠে এসেছে-

হযরত আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) বলেছেন-

‘তোমরা মুয়াজ্জিনের আজান শুনলে উত্তরে সে শব্দগুলোরই পুনরাবৃত্তি করবে। আজান শেষে আমার ওপর দরুদ পাঠ করবে। কারণ যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে (এর পরিবর্তে) আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করবেন। এরপর আমার জন্য আল্লাহর কাছে ‘ওসিলা’ প্রার্থনা করবে। ‘ওয়াসিলা’ হলো জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান, যা আল্লাহর বান্দাদের মধ্যে শুধু একজন পাবেন। আর আমার আশা এ বান্দা আমিই হব। তাই যে ব্যক্তি আমার জন্য ‘ওসিলা’র দোয়া করবে, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে পড়বে।’ (মুসলিম ৩৮৪, আবু দাউদ ৫২৩, নাসাঈ ৬৭৮, তিরমিজি ৩৬১৪, ইবনু হিব্বান ১৬৯০, ইরওয়া ২৪২, আল জামি‘ ৬১৩)

সুতরাং আজানের পর করণীয় তিনটি সুন্নাহ-

১. মুয়াজ্জিনের কথার অনুরূপ বলা

২. নবীজি (সা.)-এর উপর দরুদ পাঠ করা

৩. নবীজি (সা.)-এর জন্য ‘ওসিলা’ কামনায় আজানের পর উপরোল্লিখিত দোয়া পড়া

আজানের পরের এই ছোট দোয়াটি শুধু শব্দ নয়— এটি হলো আমাদের প্রিয় নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, এটি হলো জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানের জন্য তার প্রতি শুভকামনা এবং একই সঙ্গে আমাদের নিজেদের জন্য আখিরাতের নিরাপত্তা নিশ্চিত করার এক অপূর্ব আমল। কিয়ামতের ভয়াবহ দিনে যখন প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে ঠিক তখন রাসুলুল্লাহ (সা.) যদি বলেন, ‘এই আমার উম্মত… এই আমার সুপারিশের অধিকারী’ এর চেয়ে বড় অর্জন আর কী হতে পারে? তাই আজানের পরের মুহূর্তটিকে কখনো মূল্যহীন মনে করবো না। কারণ কয়েক সেকেন্ডের দোয়া ও আমল আপনার আখিরাতের ভাগ্য বদলে দিতে পারে। তাই প্রতিবার আজানের পর ওসিলার দোয়া পড়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠুক। আল্লাহ আমাদের সবাইকে নবীজি (সা.)-এর সুপারিশের যোগ্য বানান। আমিন।

Related Posts

হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
জাতীয়

হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

April 7, 2026
ওমরাহ সহজ করতে সৌদি আরবের নতুন প্রযুক্তি ও সেবা
আন্তর্জাতিক

ওমরাহ সহজ করতে সৌদি আরবের নতুন প্রযুক্তি ও সেবা

February 28, 2026
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’: জামায়াত প্রার্থীর মন্তব্যে তোলপাড়
জাতীয়

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’: জামায়াত প্রার্থীর মন্তব্যে তোলপাড়

February 9, 2026
জামায়াতকে ভোট দেওয়া হারাম ও না-জায়েজ: ফটিকছড়িতে হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী
জাতীয়

জামায়াতকে ভোট দেওয়া হারাম ও না-জায়েজ: ফটিকছড়িতে হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

February 7, 2026
আজ পবিত্র শবে বরাত
ধর্ম

আজ পবিত্র শবে বরাত

February 3, 2026
Next Post
খুলনার রুগ্ন শিল্প পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি তারেক রহমানের

খুলনার রুগ্ন শিল্প পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি তারেক রহমানের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026

EDITOR'S PICK

তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের সময়সূচী

তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের সময়সূচী

February 15, 2026

জামায়াতের সঙ্গে কোনো সন্ত্রাসী আচরণ করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে

January 21, 2026
‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

March 4, 2026
আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

February 28, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
  • শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
  • শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
  • প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.