• About
  • Get Jnews
  • Contcat Us
Wednesday, April 15, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home Uncategorized

১০০ বছর পর দেখা গেল বিলুপ্তপ্রায় নাইট প্যারট

taj editor by taj editor
January 4, 2026
in Uncategorized
0
নাইট প্যারট ।আর্থ ডটকম
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বিশাল মরুভূমির গহিন প্রান্তরে দেখা মিলেছে রহস্যময় এক পাখির। বিজ্ঞানীদের তথ্যমতে, ১০০ বছর ধরে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া পাখিটির নাম নাইট প্যারট বা রাতের তোতাপাখি। এই ছোট সবুজ–হলুদ রঙের পাখিটির পুনরাবিষ্কার বন্য প্রাণী সংরক্ষণে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

নাইট প্যারট অত্যন্ত লাজুক স্বভাবের। এই পাখিরা দিনের বেলা মরুভূমির ঘন ঘাসের নিচে লুকিয়ে থাকে এবং কেবল রাতের অন্ধকারে খাবারের সন্ধানে বের হয়। দীর্ঘ সময় দেখা না মেলায় অনেক বিশেষজ্ঞই ভেবেছিলেন, এ প্রজাতিটি পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্থানীয় আদিবাসী রেঞ্জার ও বিজ্ঞানীদের একটি দল আধুনিক প্রযুক্তি ও স্থানীয় জ্ঞান কাজে লাগিয়ে এই অসাধ্য সাধন করেছেন।

READ ALSO

৪০ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

দীর্ঘ ১৭ বছর পর ভোটার তালিকায় নাম, কাল ভোট দেবেন ডা. জোবায়দা ও জাইমা রহমান

নাইট প্যারটের ডাক অনেকটা ঘণ্টার মতো, ফলে রেকর্ডারের মাধ্যমে পাখির অবস্থান শনাক্ত করা সম্ভব। আর তাই পাখিটির খোঁজে বিজ্ঞানীরা মরুভূমির বিভিন্ন স্থানে পানিরোধী অডিও রেকর্ডার স্থাপন করেছিলেন। ধারণ করা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জরিপ করা অর্ধেকের বেশি স্থানেই এই পাখির অস্তিত্ব রয়েছে। বিজ্ঞানীদের ধারণা, শুধু এই সংরক্ষিত এলাকায় বর্তমানে প্রায় ৫০টি নাইট প্যারট বসবাস করছে।

নাইট প্যারট দিনের বেলা বুল স্পিনিফেক্স নামক একধরনের ঘন ও পুরোনো ঘাসের গুচ্ছের ভেতরে লুকিয়ে থাকে। এই ঘাস প্রাকৃতিকভাবে গম্বুজাকৃতি ধারণ করে। এই ঘাস পাখিদের শীতল রাখতে ও শিকারির হাত থেকে বাঁচাতে সাহায্য করে।

এ বিষয়ে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বাস্তুসংস্থানবিদ নিক লিজবার্গ বলেন, নাইট প্যারট বেঁচে থাকার জন্য পুরোনো ও ঘন ঘাসের ওপর নির্ভরশীল। মরুভূমির দাবানলের কারণে এই ঘাস বড় হওয়ার সময় পায় না, যা এদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। গবেষণার সময় নাইট প্যারটের আবাসস্থলের কাছে ক্যামেরা ট্র্যাপ বসিয়ে দেখা গেছে, সেখানে প্রচুর অস্ট্রেলিয়ার বন্য কুকুর ঘুরে বেড়াচ্ছে। সাধারণত বন্য কুকুরের উপস্থিতি ছোট পাখির জন্য বিপজ্জনক মনে হলেও সেখানে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডিঙ্গো নামের বন্য কুকুর প্রধানত বনবিড়াল শিকার করে বা তাদের তাড়িয়ে রাখে। এই বনবিড়াল নাইট প্যারটের প্রধান শত্রু, যারা রাতের অন্ধকারে পাখির ছানাদের খেয়ে ফেলে। ডিঙ্গোরা এলাকায় থাকায় বিড়ালের উপদ্রব কম থাকে, যার ফলে নাইট প্যারটের বংশবৃদ্ধি সহজ হচ্ছে। এই পুরো অনুসন্ধানের প্রক্রিয়ায় স্থানীয় আদিবাসী রেঞ্জারদের ভূমিকা ছিল অপরিসীম। তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও বিজ্ঞানীদের আধুনিক প্রযুক্তির সমন্বয়েই এই অসম্ভব ঘটনা ঘটেছে। বিজ্ঞানীরা এখন পাখির পালক থেকে ডিএনএ সংগ্রহ ও ক্ষুদ্র ট্র্যাকিং ট্যাগ ব্যবহারের পরিকল্পনা করছেন।

সূত্র: আর্থ ডটকম

Related Posts

৪০ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
Uncategorized

৪০ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

February 12, 2026
দীর্ঘ ১৭ বছর পর ভোটার তালিকায় নাম, কাল ভোট দেবেন ডা. জোবায়দা ও জাইমা রহমান
Uncategorized

দীর্ঘ ১৭ বছর পর ভোটার তালিকায় নাম, কাল ভোট দেবেন ডা. জোবায়দা ও জাইমা রহমান

February 11, 2026
ধানের শীষের পক্ষে আলেমদের ঐক্যবদ্ধ অবস্থান; ইসলামী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানালেন তারেক রহমান
Uncategorized

ধানের শীষের পক্ষে আলেমদের ঐক্যবদ্ধ অবস্থান; ইসলামী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

February 11, 2026
৫০ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি
Uncategorized

৫০ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি

February 11, 2026
যে কারণে জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন একদল আলেম
Uncategorized

যে কারণে জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন একদল আলেম

February 10, 2026
গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি
Uncategorized

গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি

February 10, 2026
Next Post
ছবি: সংগৃহীত

আমাদের সূর্য কি সত্যিই একটি ‘বামন’ নক্ষত্র?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026

EDITOR'S PICK

নতুন মন্ত্রিসভার প্রস্তুতি সম্পন্ন: মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত

নতুন মন্ত্রিসভার প্রস্তুতি সম্পন্ন: মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত

February 16, 2026

‘ছাত্রদের দাবিতে পদত্যাগের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম’

January 15, 2026
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফাইল ছবি

দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

January 4, 2026
মহাকাশে ভিড় কমাতে স্টারলিংকের নতুন কৌশল

মহাকাশে ভিড় কমাতে স্টারলিংকের নতুন কৌশল

January 4, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
  • শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
  • শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
  • প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.