• About
  • Get Jnews
  • Contcat Us
Wednesday, April 15, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁ-১ আসনে বিএনপির দুই ‘বিদ্রোহী’সহ তিনজনের মনোনয়ন বাতিল

taj editor by taj editor
January 4, 2026
in বিশেষ সংবাদ
0
নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ রোববার সকাল থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইয়ের কার্যক্রম শুরু হয়েছেছবি: প্রথম আলো
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে বিএনপির দুই ‘বিদ্রোহী প্রার্থী’সহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া আরেক প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন।

READ ALSO

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের

শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

মনোনয়নপত্র বাতিল হয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহমুদুস সালেহীনের। মনোনয়নপত্র বাতিল হওয়া অপর প্রার্থী হলেন, স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেওয়া সোহরাব হোসেন। এ ছাড়া ওই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আবদুল হক শাহর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আকবর আলী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ ছালেক চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নুরুল ইসলাম বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও তাঁর সপক্ষে রাজনৈতিক দলের মনোনয়নপত্র জমা দেননি।  এ জন্য তাঁর মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া মাহমুদুস সালেহীন তাঁর মনোনয়নপত্রে নিজেই নিজের নাম প্রস্তাব করেছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকা জমা দিতে হয়। কিন্তু তিনি সেই তালিকা জমা দেননি। এই দুই কারণে তাঁর মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের হলফনামায় তিন জায়গায় তথ্যের গরমিল পাওয়া গেছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের যে তালিকা জমা দিয়েছেন তাতে গরমিল পাওয়া গেছে। ওই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আবদুল হক শাহ হলফনামায় মামলার তথ্য গোপন রাখায় তাঁর মনোনয়নপত্রটি দুই ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।  এই সময়ের মধ্যে যথাযথ নথিপত্র জমা দিতে পারলে তাঁর মনোনয়নপত্রটি গৃহীত হবে।

প্রথম আলো

Related Posts

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
জাতীয়

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের

April 8, 2026
শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

April 8, 2026
প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই
জাতীয়

প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

April 8, 2026
হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
জাতীয়

হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

April 7, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক: ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা
আন্তর্জাতিক

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক: ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা

April 6, 2026
Next Post
ম্যানহাটানের ওয়েস্টসাইড হেলিপোর্টে নামছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে বহনকারী হেলিকপ্টার । নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ৩ জানুয়ারি ২০২৬ছবি: এএফপি

মাদুরো এখন ব্রুকলিনের আটককেন্দ্রে: বিবিসি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026

EDITOR'S PICK

জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যা: প্রয়োজনে আবারও তদন্ত হবে, জানালেন মির্জা ফখরুল

জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যা: প্রয়োজনে আবারও তদন্ত হবে, জানালেন মির্জা ফখরুল

February 28, 2026
শেখ হাসিনা ও টিউলিপের মামলার রায় আজ

শেখ হাসিনা ও টিউলিপের মামলার রায় আজ

February 2, 2026

গাজার বোর্ড অব পিসে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের

January 20, 2026
পটুয়াখালী-৩: বিপুল ভোটে জয়ী ভিপি নুর, প্রথমবার সংসদে যাচ্ছেন গণঅধিকার পরিষদের নেতা

পটুয়াখালী-৩: বিপুল ভোটে জয়ী ভিপি নুর, প্রথমবার সংসদে যাচ্ছেন গণঅধিকার পরিষদের নেতা

February 12, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
  • শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
  • শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
  • প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.