• About
  • Get Jnews
  • Contcat Us
Wednesday, April 15, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

তারেক রহমানের গাড়িতে লাগানো খামটিতে কী ছিল?

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুতবেগে চলে গেছেন এক মোটরসাইকেল চালক। তবে পাঁচ দিন হয়ে গেলেও ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করা যায়নি।

taj editor by taj editor
January 19, 2026
in বিশেষ সংবাদ
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেও পরিষ্কার কোনো ভিজুয়াল পাওয়া যাচ্ছে না। তাই ওই মোটরসাইকেল ও চালককে এখনো শনাক্ত করা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কাজ করা হচ্ছে।

READ ALSO

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের

শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

সোমবার (১৯ জানুয়ারি) সকালে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। আমাদের শুধু মৌখিকভাবে জানানো হয়েছে। আমরা নিজ উদ্যোগে একটি জিডি করেছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি। কিন্তু ফুটেজের ভিজুয়াল পরিষ্কার না থাকায় আমরা মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পারছি না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।

ওই সাদা খামে কী ছিল জানতে চাইলে তিনি বলেন, খাম আমাদের হাতে দেওয়া হয়নি এবং আমরা দেখিওনি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খামের ভেতরে কোনো চিরকুট কিংবা চিঠি ছিল না। খামের ভেতর ফাঁকা ছিল, কোনো কিছু ছিল না। খালি খামটি টেপ দিয়ে লাগানো ছিল। তবে কী উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি।

এর আগে গত বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় তারেক রহমান যখন তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন, সে সময় গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুতবেগে চলে যান এক মোটরসাইকেল চালক। তারেক রহমান তখন ওই বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন। সামনে-পেছনে তার নিজস্ব নিরাপত্তা দলও ছিল। গুলশান ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

এমএসি/এসএসএইচ

DHAKAPOST

Related Posts

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
জাতীয়

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের

April 8, 2026
শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

April 8, 2026
প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই
জাতীয়

প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

April 8, 2026
হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
জাতীয়

হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

April 7, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক: ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা
আন্তর্জাতিক

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক: ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা

April 6, 2026
Next Post

গাজার বোর্ড অব পিসে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026

EDITOR'S PICK

ছবি: সংগৃহীত

স্টাইল ও ব্যক্তিত্বের প্রতীক, রোলেক্সের গোলাপি ঘড়ি

January 4, 2026
“এক টাকাও দুর্নীতি করিনি, কুৎসা রটানো হচ্ছে”— দেশ ছেড়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ফয়েজ তৈয়্যব

“এক টাকাও দুর্নীতি করিনি, কুৎসা রটানো হচ্ছে”— দেশ ছেড়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ফয়েজ তৈয়্যব

February 15, 2026
ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে বড় ধরনের সংস্কারের উদ্যোগ প্রধানমন্ত্রীর

ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে বড় ধরনের সংস্কারের উদ্যোগ প্রধানমন্ত্রীর

March 2, 2026
ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

February 3, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
  • শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
  • শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
  • প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.