• About
  • Get Jnews
  • Contcat Us
Wednesday, April 15, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home জাতীয়

জনতার অধিকার, আমাদের মূল লক্ষ্য – তারেক রহমান

taj editor by taj editor
February 15, 2026
in জাতীয়, রাজনীতি, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম
0
জনতার অধিকার, আমাদের মূল লক্ষ্য – তারেক রহমান
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিএনপি দেশ ও জনগণের স্বার্থকে প্রথম গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থ আমাদের কাছে প্রথম। বাংলাদেশ এবং দেশের মানুষের স্বার্থ ঠিক রেখে আমরা আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করব।’
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভারতের সাংবাদিক অশোক রাজের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তারেক রহমান। সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি সাংবাদিকরা বিএনপির পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক খাতের পরিকল্পনাসহ নানা বিষয়ে তাঁকে প্রশ্ন করেন।

ভারত, পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা কীভাবে হবে– জানতে চান যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্টের সাংবাদিক আলিশা রহমান সরকার। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ভাগনি যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা নতুন সরকার এগিয়ে নিয়ে যাবে কিনা– জানতে চান যুক্তরাজ্যের এ সাংবাদিক।

READ ALSO

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের

এ দুই প্রশ্নের জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন সরকারের পররাষ্ট্রনীতি কোনো নির্দিষ্ট দেশ ঘিরে হবে না; সব দেশের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। দুর্নীতির মামলা প্রসঙ্গে তিনি বলেন, এটা বিচার বিভাগের বিষয়।

সরকার গঠন করার পর বিএনপির মূল চ্যালেঞ্জ কী হবে– জানতে চান কাতারভিত্তিক আলজাজিরার এক সাংবাদিক। জবাবে তারেক রহমান বলেন, বেশ কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। দেশের অর্থনীতি ঠিক করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। বিগত সরকার প্রায় সব প্রতিষ্ঠানকে রাজনীতিকীকরণ করেছে। সে জন্য সুশাসন নিশ্চিত করতে হবে।

ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়ন এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কৌশলকে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য কীভাবে দেখছেন– চীনের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমরা বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার চেষ্টা করব, যা কিছু বাংলাদেশের স্বার্থের পক্ষে না, স্বাভাবিকভাবেই আমরা সেদিকে যাব না। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিষয়ে তিনি বলেন, এটা যদি দেশের অর্থনীতির জন্য সহায়ক হয়, তখন সিদ্ধান্ত নেব।

তরুণদের বিএনপি কতটা গুরুত্ব দেবে– এমন প্রশ্ন করেন এক বিদেশি সাংবাদিক। তারেক রহমান বলেন, আমরা অবশ্যই তরুণদের কথা শুনব। কিন্তু সমাজে আরও অনেকে রয়েছে। সবার কথা ভাবতে হবে। আমাদের ইশতেহারেও আমরা সবার কথা বলেছি। সেখানে তরুণের কথা আছে, বয়স্কদের কথা আছে, প্রতিবন্ধী ব্যক্তির কথা আছে, নারীর কথা আছে।

শেখ হাসিনার বিচার এবং সার্ক পুনর্গঠন বিষয়ে জানতে চান পাকিস্তানের জিও নিউজের সাংবাদিক এজাজ সাইদ। তারেক রহমান বলেন, সার্ক গঠনের উদ্যোগ বাংলাদেশের ছিল। আমরা সার্ককে সক্রিয় করতে চাই। সরকার গঠনের পর আমরা এ বিষয়ে আলোচনা করব। শেখ হাসিনার বিচার বিষয়ে তারেক রহমান বলেন, এটা আইনি ব্যবস্থার ওপর নির্ভর করবে।
সংবাদ সম্মেলনে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে কোন খাতকে বেশি সম্ভাবনাময় মনে হচ্ছে, তা জানতে চান চীনের আরেক সাংবাদিক। তারেক রহমান বলেন, অনেকের মতো চীনও বাংলাদেশের উন্নয়ন অংশীদার। আশা করছি, ভবিষ্যতে দুই দেশই একসঙ্গে কাজ করবে।

যুক্তরাজ্যের সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমসের সাংবাদিক ভেঙে পড়া অর্থনীতি চাঙ্গা করতে বিএনপির পরিকল্পনার বিষয়ে জানতে চান। জবাবে তারেক রহমান বলেন, অর্থনীতি চাঙ্গা করতে আমরা আরও বেশি ব্যবসা নিয়ে আসব, নতুন কর্মসংস্থান তৈরি করব।

গণঅভ্যুত্থানের পর দেশে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা রয়েছেন। তাদের মূলধারায় ফেরানোর পরিকল্পনা জানতে চান এক বিদেশি সাংবাদিক। জবাবে তারেক রহমান আইনের শাসন নিশ্চিত করার কথা বলেন। আইনশৃঙ্খলা নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন সবার জন্য সমান। আমরা চেষ্টা করব আইন যেন আইনের মতো চলে।
বিগত সরকারের আমলে অলিগার্ক তৈরি করে অর্থনীতি ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে নতুন সরকার কী পদক্ষেপ নেবে– জানতে চান এক সাংবাদিক। জবাবে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক অর্থনীতি হবে। সবাই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য করতে পারবে। কোনো বিশেষ মহলকে সুযোগ দেওয়া হবে না।

বিগত সরকারের সময়ে লুটপাট ও পাচারের অর্থ ফেরাতে আপনার পরিকল্পনা কী জানতে চাইলে তারেক রহমান বলেন, আমাদের ইশতেহারে এই প্রশ্নের জবাবগুলো সুন্দরভাবে পাবেন। ইশতেহারে বলেছি, গণতান্ত্রিক অর্থনীতি। অর্থাৎ আমরা এমন একটা অর্থনীতি সূচনা করতে চাই, যেখানে সবাই সবার যোগ্যতা ও মেধার ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন।

নির্বাচনের আগে থেকে তারেক রহমান বলে আসছিলেন, এই নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না– এই কথা উল্লেখ করে নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ঠিকানার সাংবাদিক খালেদ মুহিউদ্দীন জানতে চান, বিএনপির জন্য নির্বাচন কতটা কঠিন ছিল এবং জয়ের জন্য কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ করতে হয়েছে কিনা? জবাবে তারেক রহমান বলেন, জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু-সুন্দর পরিবেশ নিশ্চিত করাটাই কঠিন ছিল। যে কোনো ভালো কাজ, লক্ষ্য অর্জন করতে গেলে কষ্ট তো হবেই। বিএনপির চেয়ারম্যান বলেন, জনগণকে নিজেদের পক্ষে আনা এবং তাদের আস্থা অর্জনই ছিল আমাদের ‘ইঞ্জিনিয়ারিং’। সেটাতে আমরা সফল হয়েছি।

Related Posts

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
জাতীয়

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়

April 9, 2026
শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
জাতীয়

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের

April 8, 2026
শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

April 8, 2026
প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই
জাতীয়

প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

April 8, 2026
হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
জাতীয়

হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

April 7, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026
Next Post
১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর শপথ নিচ্ছেন তারেক রহমান, নরেন্দ্র মোদি ও শেহবাজকে আমন্ত্রণ

১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর শপথ নিচ্ছেন তারেক রহমান, নরেন্দ্র মোদি ও শেহবাজকে আমন্ত্রণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026

EDITOR'S PICK

তারেক রহমানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা: পাঠানো হলো মিষ্টি ও ফুলের তোড়া

তারেক রহমানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা: পাঠানো হলো মিষ্টি ও ফুলের তোড়া

February 15, 2026
আটকে আছে রমজানের ভোগ্যপণ্য, বাজার পরিস্থিতি অনিশ্চিত

আটকে আছে রমজানের ভোগ্যপণ্য, বাজার পরিস্থিতি অনিশ্চিত

February 5, 2026
আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

February 28, 2026
সংসদকে যুক্তি-তর্ক ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী

সংসদকে যুক্তি-তর্ক ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী

March 12, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
  • শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
  • শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
  • প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.