• About
  • Get Jnews
  • Contcat Us
Wednesday, April 15, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home জাতীয়

প্রথমবারের মতো এমপি হলেন গয়েশ্বর চন্দ্র রায়

taj editor by taj editor
February 16, 2026
in জাতীয়, বিশেষ সংবাদ, রাজনীতি, সংবাদ শিরোনাম
0
প্রথমবারের মতো এমপি হলেন গয়েশ্বর চন্দ্র রায়
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নীতি-নির্ধারক গয়েশ্বর চন্দ্র রায় তার রাজনৈতিক জীবনের ৬০ বছরে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

এর আগে ২০০৮ সালের নবম এবং ২০১৮ সালে ১১তম সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পাননি।

READ ALSO

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের

১৯৫১ সালে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর রায় পরিবারে এই প্রবীণ রাজনীতিবিদের জন্ম। ১৯৬৬ সালে মাত্র ১৫ বছর বয়সে স্কুল জীবনে তিনি প্রগতিশীল ধারার রাজনীতি শুরু করেন। ১৯৭০-এর দশকে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সদস্য ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এরপর ১৯৭৮ সালে জাতীয়তাবাদী যুবদলে যোগদানের মাধ্যমে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৭ থেকে ২০০২ পর্যন্ত তিনি জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। রাজনৈতিক জীবনে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন।

১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর তিনি টেকনোক্র্যাট কোটায় ১৯৯৬ সাল পর্যন্ত পরিবেশ ও বন মন্ত্রণালয়ের (বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়) ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের রাজনীতিতে তিনি অন্যতম প্রভাবশালী হিন্দু নেতা হিসেবে পরিচিত। তার ছেলে অমিতাভ রায়ের সঙ্গে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরীর বিয়ে হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে ধানের শীষ প্রতীকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে এক আলাপচারিতায় জানা যায়, বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য তার ৬০ বছরের রাজনৈতিক জীবনে কখনো দলের কাছে নমিনেশন চাননি। ২০০৮ ও ২০১৮ সালে দলের পক্ষ থেকেই তাকে নমিনেশন দেওয়া হয় । তবে আওয়ামী সরকারের ভোট চুরির কারণে তিনি দুবারই হেরে যান। তিনি বলেন, রাজনৈতিক জীবনে কখনো ক্ষমতার লিপ্সা তাকে স্পর্শ করেনি। সব সময় লক্ষ্য ছিল ভালো রাজনীতিবিদ হওয়া।

Related Posts

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
জাতীয়

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়

April 9, 2026
শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
জাতীয়

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের

April 8, 2026
শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

April 8, 2026
প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই
জাতীয়

প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

April 8, 2026
হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
জাতীয়

হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

April 7, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026
Next Post
গণভবন নাকি অন্য কোথাও? কোথায় হবে নতুন প্রধানমন্ত্রীর ঠিকানা?

গণভবন নাকি অন্য কোথাও? কোথায় হবে নতুন প্রধানমন্ত্রীর ঠিকানা?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026

EDITOR'S PICK

তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন, একযোগে কাজ করার অঙ্গীকার

তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন, একযোগে কাজ করার অঙ্গীকার

February 13, 2026
আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা

আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা

February 9, 2026
সংখ্যালঘুদের দোকান ভাঙচুর বরদাশত নয়:৩ নেতাকে শোকজ ও ২ জনকে বহিষ্কার করল বিএনপি

সংখ্যালঘুদের দোকান ভাঙচুর বরদাশত নয়:৩ নেতাকে শোকজ ও ২ জনকে বহিষ্কার করল বিএনপি

February 16, 2026
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

March 10, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
  • শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
  • শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
  • প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.