• About
  • Get Jnews
  • Contcat Us
Wednesday, April 15, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home জাতীয়

বিএনপি’র সম্ভাব্য মন্ত্রীসভায় কারা থাকবেন সে বিষয়ে চলছে আলোচনা

বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন যারা

taj editor by taj editor
February 14, 2026
in জাতীয়, সংবাদ শিরোনাম, সর্বশেষ
0
বিএনপি’র সম্ভাব্য মন্ত্রীসভায় কারা থাকবেন সে বিষয়ে চলছে আলোচনা
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ইতোমধ্যে সরকার গঠনের লক্ষ্যে দলীয় ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও প্রস্তুতি। এবারের মন্ত্রিসভায় দলের অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন নতুন রাজনীতিবিদরাও। এছাড়া বর্তমান উপদেষ্টা পরিষদের চারজনের বিষয়ে ভাবছে বিএনপি।

দলীয় সূত্র বলছে, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন, প্রশাসনে গতি আনা, নীতিনির্ধারণে নতুন ভাবনা এবং নতুন নেতৃত্ব সৃষ্টি করতেই তরুণদের অন্তর্ভুক্ত করার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

READ ALSO

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, মন্ত্রিপরিষদ গঠন নিয়ে আলোচনা চলছে। দলের চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি দেখভাল করছেন। দুয়েক দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত এমপি সালাহউদ্দিন আহমদ গতকাল সাংবাদিকদের বলেছেন, বিএনপির কেমন মন্ত্রিসভা হতে যাচ্ছে, তা দেখার জন্য দেশবাসীকে আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চার সদস্যকে মন্ত্রিপরিষদে রাখা নিয়ে ভাবছে বিএনপি। দলীয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। দলটির পর্যবেক্ষণ হচ্ছে এই চার উপদেষ্টা যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। গণঅভ্যুত্থানের পরবর্তী অস্থির সময়ে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছে। ফলে এসব উপদেষ্টাকে দেশের জন্য কাজে লাগাতে ইতিবাচক বিএনপি। আপত্তি না থাকলে নতুন মন্ত্রী পরিষদে টেকনোক্র্যাট হিসেবে জায়গা পেতে পারেন তারা। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের আপত্তি রয়েছে।

বিএনপির মন্ত্রিসভায় আলোচনায় যারা: বিএনপির সাবেক কয়েকজন মন্ত্রীকে এবারের মন্ত্রী পরিষদেও রাখার কথা ভাবছে বিএনপি। এ বিষয়ে দলীয় সূত্র জানায়, বিএনপির বিগত সরকারের সময়ে যেসব মন্ত্রণালয় বিতর্কের ঊর্ধ্বে ছিল, যাদের বিষয়ে বিতর্ক নেই, ক্লিন ইমেজ রয়েছে তাদের নতুন সরকারের বিভিন্ন দায়িত্বে রাখা হবে। এদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাসকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে। সালাহউদ্দিন আহমেদও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। এছাড়া আমীর খসরু মাহমুদ চৌধুরীকে পররাষ্ট্র অথবা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে। আ ন ম এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে ভাবা হচ্ছে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু মন্ত্রী পরিষদে থাকছেন। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মন্ত্রিপরিষদে থাকছেন নতুন মুখ: নতুন মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে একাধিক নতুন মুখ। দলের নতুন নেতৃত্ব তৈরি করতে উচ্চশিক্ষিত তরুণদের যুক্ত করা হবে। সম্ভাবনাময়ী এমন কয়েকজনকে মন্ত্রী পরিষদে রাখা হচ্ছে। এদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (টেকনোক্র্যাট), চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় (টেকনোক্র্যাট), যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। দলের চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে বিবেচনায় আছে। এছাড়া স্থায়ী কমিটর সদস্য ড. এজেডএম জাহিদ হোসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনায় আছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় পেতে পারেন।

আলোচনায় যুগপৎ আন্দোলনের শরিকরা: কয়েক বছর আগে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো নিয়ে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছিল বিএনপি। ফলে নতুন মন্ত্রী পরিষদে থাকছে যুগপৎ আন্দোলনের একাধিক নেতা। দলটির নেতারা বলছেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা একসঙ্গে ছিল, সরকার গঠন প্রক্রিয়াতেও তাদের অংশীদারত্ব নিশ্চিত করা হবে।

অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল কাঠামোর মাধ্যমে গণতন্ত্র পুনর্গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণই হবে এ উদ্যোগের মূল লক্ষ্য। এদের মধ্যে রয়েছে—সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়াকে অর্থ মন্ত্রণালয়, এনডিএম ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজ, বিজেপির আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং টেকনোক্র্যাট কোটায় ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার আলোচনায় রয়েছে।

সংবিধান অনুযায়ী, নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানমন্ত্রীকে নিয়োগ নেবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শপথ গ্রহণের মধ্যে দিয়ে দায়িত্ব গ্রহণ করবেন। এরপর নতুন প্রধানমন্ত্রী তার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন শুরু করবেন। নতুন মন্ত্রিসভা কত সদস্যবিশিষ্ট হবে সেটা নির্ধারণ করবে নির্বাচনে বিজয়ী দল।

আসলে বিএনপির মন্ত্রিসভা নিয়ে এখন রাজনীতিতে ব্যাপক উত্তাপ বা ‘হট’ আলোচনা চলছে। ২০২৬ সালের নির্বাচনের পর সম্ভাব্য মন্ত্রিসভায় অভিজ্ঞ এবং তরুণ নেতৃত্বের একটি দারুণ কম্বিনেশন দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।
বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য তালিকায় যারা থাকতে পারেন:
শীর্ষ নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমান: তিনি প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন বলে ব্যাপকভাবে আলোচিত ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: তাকে রাষ্ট্রপতি অথবা মন্ত্রিসভায় অত্যন্ত জ্যেষ্ঠ কোনো পদে দেখা যেতে পারে ।
ড. আব্দুল মঈন খান: তার নাম স্পিকার হিসেবে জোরালোভাবে শোনা যাচ্ছে ।
সম্ভাব্য মন্ত্রী ও তাদের দপ্তর (গুঞ্জন অনুযায়ী)
নাম সম্ভাব্য মন্ত্রণালয়
মির্জা আব্বাস যোগাযোগ মন্ত্রণালয়
সালাহউদ্দিন আহমেদ স্থানীয় সরকার মন্ত্রণালয়
আমীর খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়
অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী তথ্য মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)
ডা. এ জেড এম জাহিদ হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
আ ন ম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়
তরুণ ও নতুন প্রজন্মের চমক
নতুন মন্ত্রিসভায় জাইমা রহমানের নাম বিশেষ উপদেষ্টা হিসেবে আলোচনায় আছে। এছাড়া তরুণদের মধ্যে তাবিথ আউয়াল, ইশরাক হোসেন এবং শামা ওবায়েদ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে ।
জোট শরিক ও টেকনোক্র্যাট
নির্বাচনী জোটের মিত্রদের মধ্যে থেকে আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি এবং নুরুল হক নুর মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। এমনকি অর্থমন্ত্রী হিসেবে ডা. রেজা কিবরিয়ার নামও আলোচনায় আছে ।
১৮ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা ও শপথ গ্রহণ নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে । আপনি কি নির্দিষ্ট কোনো মন্ত্রণালয় বা নেতার ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান?

Related Posts

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
জাতীয়

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়

April 9, 2026
শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
জাতীয়

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের

April 8, 2026
শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

April 8, 2026
প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই
জাতীয়

প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

April 8, 2026
হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
জাতীয়

হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

April 7, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026
Next Post
বিএনপি নেতা তারেক রহমানকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন

বিএনপি নেতা তারেক রহমানকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026

EDITOR'S PICK

ইমাম নিয়োগে দ্বন্দ্ব: সিরাজগঞ্জে মসজিদে তালা

ইমাম নিয়োগে দ্বন্দ্ব: সিরাজগঞ্জে মসজিদে তালা

February 23, 2026
মা-বাবার কবর জিয়ারতের মধ্যদিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সম্পন্ন

মা-বাবার কবর জিয়ারতের মধ্যদিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সম্পন্ন

February 10, 2026

ভালো করতে না পেরে সাইফের দুঃখ প্রকাশ

January 19, 2026
পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার: জনপ্রতি ৫,০০০ টাকা

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার: জনপ্রতি ৫,০০০ টাকা

March 15, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
  • শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
  • শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
  • প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.