• About
  • Get Jnews
  • Contcat Us
Thursday, February 26, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home অর্থ ও বাণিজ্য

আটকে আছে রমজানের ভোগ্যপণ্য, বাজার পরিস্থিতি অনিশ্চিত

taj editor by taj editor
February 5, 2026
in অর্থ ও বাণিজ্য
0
আটকে আছে রমজানের ভোগ্যপণ্য, বাজার পরিস্থিতি অনিশ্চিত
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম বন্দরের চলমান কর্মবিরতি ধীরে ধীরে রূপ নিচ্ছে জাতীয় সংকটে। এটি এখন আর কেবল শ্রমিক অসন্তোষের মধ্যে সীমাবদ্ধ নেই। আসন্ন রমজানের পণ্যকে জিম্মি করে দাবি আদায়ের কৌশল বন্দরে চলমান শ্রমিক আন্দোলন দেশের সরবরাহব্যবস্থা ও অর্থনীতিকে চাপে ফেলে দিচ্ছে। ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ায় শিল্পকারখানার কাঁচামাল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের প্রবাহে দেখা দিয়েছে স্থবিরতা। বাজার-বিশ্লেষকদের মতে, আসন্ন রমজান সামনে রেখে বন্দরে আটকে থাকা বিপুল পরিমাণ ভোগ্যপণ্য বাজার পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলছে।

 

READ ALSO

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

সূত্র জানায়, কন্টেইনার ওঠানামা ও পণ্য খালাস সীমিত হয়ে পড়ায় জেটি ও টার্মিনালে পণ্যজট তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে চালান ছাড় করা যাচ্ছে না, ফলে আমদানিকারকদের বাড়তি স্টোরেজ চার্জ গুনতে হচ্ছে। ব্যবসায়ীদের আশঙ্কা, এ অতিরিক্ত ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত বাজারদরে প্রতিফলিত হবে। ফলে আসন্ন রমজানের পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সব মালামালে সাধারণ ক্রেতাদের মধ্যে মূল্যচাপ বাড়িয়ে দেবে।

রমজান সামনে থাকায় উদ্বেগ আরো বেড়েছে। বন্দরে আটকে থাকা বিপুল খাদ্যপণ্য বাজারে সরবরাহ করা যাচ্ছে না। চট্টগ্রাম বন্দরের ওয়েবসাইটে থাকা পোর্ট পারফরম্যান্স পর্যালোচনা করে দেখা যায়, খালাসের অপেক্ষায় থাকা জাহাজের সংখ্যা ১২০টি ছাড়িয়ে গেছে। স্বাভাবিক সময়ে যার পরিমাণ থাকে ৬০টির নিচে। এর মধ্যে আমদানি করা পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে অন্তত ৩৫টি জাহাজ, যেগুলোতে খেজুর, ডাল, ছোলা, চিনি ও ভোজ্যতেলসহ রমজান মাসের গুরুত্বপূর্ণ সামগ্রী রয়েছে। চলতি সপ্তাহে এসব পণ্য বাজারে না পৌঁছলে সরবরাহ ঘাটতি তৈরি হওয়ার পাশাপাশি মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

 

এ সংকটের সূত্রপাত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত ঘিরে। জাতীয়তাবাদী শ্রমিক দল ও শ্রমিক ঐক্য পরিষদের (স্কপ) যৌথ উদ্যোগে ডাকা কর্মসুচির শুরুতে আট ঘণ্টার কর্মবিরতি ছিল। তবে এ আন্দোলন এখন অনির্দিষ্টকালের কর্মসূচিতে পরিণত হয়েছে।

 

শ্রমিক নেতারা দাবি করছেন, দেশের লাভজনক একটি টার্মিনাল বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থী। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এদিকে সাতদিনে ইয়ার্ডে কন্টেইনারের সংখ্যা ৩৭ হাজার ছড়িয়েছে।

 

৩৭ হাজার কনটেইনার ও শতাধিক জাহাজের জট৩৭ হাজার কনটেইনার ও শতাধিক জাহাজের জট

এ বিষয়ে আমার দেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বন্দরের বর্তমান পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি চট্টগ্রাম বন্দরের মুখপাত্র পরিচালক (প্রশাসন) ওমর ফারুক। যদিও এর আগে সাংবাদিকদের তিনি বলেছিলেন, রমজানের আগে এমন ধর্মঘট পুরো অর্থনীতিতে প্রভাব ফেলছে। আশা করছি, শ্রমিক-কর্মচারীরা এমন কর্মসূচি থেকে সরে আসবেন। তা না হলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।

 

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল আলম জুয়েল বলেন, বন্দরে একটি বড় জাহাজ একদিন অপেক্ষা করলেই গড়ে ২০ হাজার ডলার অতিরিক্ত ব্যয় হয়। এখন জাহাজগুলোকে দিনের পর দিন নোঙর করে থাকতে হচ্ছে। এ অর্থ শেষ পর্যন্ত আমদানিকারকের মাধ্যমে ভোক্তার কাছ থেকেই আদায় হবে। তার মতে, রমজানের আগে এমন পরিস্থিতি বহুমুখী ক্ষতির কারণ হতে পারে।

 

পরিসংখ্যান বলছে, ধর্মঘট শুরুর পর পণ্য খালাস কার্যক্রম অর্ধেকে নেমে এসেছে। এর প্রভাবে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা ইতোমধ্যে শতকোটি টাকার ক্ষতির ইঙ্গিত দিচ্ছে।

 

পরিস্থিতি সামাল দিতে সরকার ও বন্দর কর্তৃপক্ষ একাধিক উদ্যোগ নিয়েছে। বন্দর এলাকায় সভা-সমাবেশ ও মিছিল এক মাসের জন্য নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। একই সঙ্গে অপারেশন সচল রাখতে শ্রম শাখায় নিবন্ধিত প্রায় সাত হাজার শ্রমিক-কর্মচারীকে নিয়মিত বুকিং দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মবিরতির কারণে রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসিনবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।

 

আন্দোলনে নেতৃত্ব দেওয়া স্কপের যুগ্ম আহ্বায়ক ও শ্রমিক দল নেতা শেখ নুরুল্লাহ বাহার জানান, শ্রমিকরা জাতীয় স্বার্থে বন্দরের মতো প্রতিষ্ঠানকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে কর্মসূচি পালন করে আসছে। বন্দরকে বিদেশিদের কাছে ইজারা দেওয়া হবে না—এমন স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ জানান, এক ঘণ্টা বন্দর অচল থাকাটাও আমরা কল্পনা করতে পারি না। সেখানে পাঁচদিনের বেশি বন্দর বন্ধ রয়েছে। কারো কোনো মাথাব্যথা নেই। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।

 

এদিকে যে চুক্তির আশঙ্কায় গত কয়েকদিন ধরে বন্দরকে অচল করে রাখা হয়েছে সে চুক্তি এখনো হয়নি। গত ১ ফেব্রুয়ারি ঢাকায় পিপিপি কর্তৃপক্ষের মধ্যস্থতায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষরের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা আর হয়নি।

 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানান, চুক্তি নিয়ে তারা কিছু বলতে পারবে না।

Related Posts

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
অর্থ ও বাণিজ্য

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
Next Post
বিলাসী জীবন নয়, দ্বীনই শ্রেষ্ঠ: নওবা তাহিয়ার সাহসী সিদ্ধান্ত

বিলাসী জীবন নয়, দ্বীনই শ্রেষ্ঠ: নওবা তাহিয়ার সাহসী সিদ্ধান্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফাইল ছবি

দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

January 4, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026

EDITOR'S PICK

টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা পুলিশের হেফাজতে

টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা পুলিশের হেফাজতে

February 11, 2026
৫০ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি

৫০ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি

February 11, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের দাওয়াত দিল জামায়াত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের দাওয়াত দিল জামায়াত

February 25, 2026
বিএনপি নেতা তারেক রহমানকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন

বিএনপি নেতা তারেক রহমানকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন

February 14, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • সহজ হচ্ছে কৃষিঋণ: মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস
  • একুশে পদক ২০২৬: ববিতা, শফিক রেহমান ও ওয়ারফেজসহ সম্মাননা পেলেন যারা
  • শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তিতেই দেশের সমৃদ্ধি: প্রধানমন্ত্রী
  • বাসা ছাড়লেই কি বিপদ? সাবেক উপদেষ্টাদের মধ্যে চরম ‘মব আতঙ্ক’

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.