• About
  • Get Jnews
  • Contcat Us
Friday, April 17, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home রাজনীতি

“আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না”: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

taj editor by taj editor
February 3, 2026
in রাজনীতি
0
“আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না”: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে চাই। আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা ভালোবাসা, শান্তি ও ভ্রাতৃত্ব দিয়ে ভবিষ্যতে পৌঁছাতে চাই।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের পৌর কমিউনিটি সেন্টার চত্বরে নির্বাচনী গণসংযোগে এ কথা বলেন মির্জা ফখরুল।

READ ALSO

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের

তিনি বলেন, আমি মনে করি আমাদের শেকড়টাকে জানা উচিত। আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব। আমাদের একটা নতুন দেশ দিয়েছে নতুন ভূখণ্ড দিয়েছে। আমাদেরকে কতগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বেঁচে থাকবার, সামনে এগিয়ে যাবার, সন্তানদের সুন্দর ভবিষ্যত দেওয়ার এটা কিন্তু খুব জরুরি।

এ সময় মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ৭১ কে পেছনে ফেলতে চায়। এজন্য আমি একটা কথা জোর গলায় বলি ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব। এটাকে নিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ১৯৭১ সালে আমরা হিন্দু, মুসলমান বৌদ্ধ, খ্রিস্টান সকলে একত্রিত হয়ে স্বাধীনতা যুদ্ধ করেছি।

মহাসচিব বলেন, এই নির্বাচন অনেক কষ্টের অর্জন। যার জন্য দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করতে হয়েছে, অনেক মূল্য দিতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। নির্বাচনের জন্য ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর জেলে ছিলেন। ৬০ লক্ষ ভাই বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা। বিশ হাজার নেতাকর্মী খুন হয়েছে ১৭ হাজার নেতা কর্মী গুম হয়েছে। জুলাইয়ে প্রায় দুই হাজার তরুণ যুবক প্রাণ দিয়েছেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে, নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড প্রদান করা হবে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করা হবে। নারীদের এনজিওর ঋণ মাফ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, রমজান আলী, খাইরুজ্জামান রোমানসহ বিএনপির নেতাকর্মীরা।

Related Posts

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
জাতীয়

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়

April 9, 2026
শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
জাতীয়

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের

April 8, 2026
শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

April 8, 2026
প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই
জাতীয়

প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

April 8, 2026
হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
জাতীয়

হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

April 7, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026
Next Post
আগামীতে হয়তো শুনব জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল! : সালাহউদ্দিন আহমেদ

আগামীতে হয়তো শুনব জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল! : সালাহউদ্দিন আহমেদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026

EDITOR'S PICK

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: আলোচনার সময় শেষ, ইরানে শাসন পরিবর্তনের ইঙ্গিত

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: আলোচনার সময় শেষ, ইরানে শাসন পরিবর্তনের ইঙ্গিত

February 15, 2026
বরিশাল-ভোলা সেতু নির্মাণের ঘোষণা দিলেন তারেক রহমান!

বরিশাল-ভোলা সেতু নির্মাণের ঘোষণা দিলেন তারেক রহমান!

February 4, 2026
শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তিতেই দেশের সমৃদ্ধি: প্রধানমন্ত্রী

শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তিতেই দেশের সমৃদ্ধি: প্রধানমন্ত্রী

February 26, 2026
খুলনার নির্বাচনে জয়-পরাজয়ের চাবিকাঠি হিন্দু ভোট

খুলনার নির্বাচনে জয়-পরাজয়ের চাবিকাঠি হিন্দু ভোট

February 2, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
  • শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
  • শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
  • প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.