• About
  • Get Jnews
  • Contcat Us
Thursday, February 26, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home জাতীয়

আলজাজিরায় বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে বিরূপ মন্তব্য মাহফুজ আনামের

taj editor by taj editor
February 2, 2026
in জাতীয়
0
আলজাজিরায় বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে বিরূপ মন্তব্য মাহফুজ আনামের
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে সাংবাদিকতা এক ধরনের সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। কোনো একটি গোষ্ঠীর চাপিয়ে দেয়া মনোভাব থেকে সামান্যতম ভিন্ন কিছু বললেও আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা কাজ করছে। রোববার আলজাজিরার ‘দ্য লিসেনিং পোস্ট’ অনুষ্ঠানে কথা বলার সময় এ মত প্রকাশ করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

তিনি বলেন, ‘বর্তমানে আমাদের মূলধারার গণমাধ্যম অনেক বেশি স্বাধীন, অনুসন্ধানী প্রতিবেদনও বেশি। গণমাধ্যমের স্বাধীন চিন্তাভাবনা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি দৃশ্যমান। কিন্তু একই সঙ্গে সেই সর্বগ্রাসী আতঙ্কও রয়েছে। কোনো গোষ্ঠীর চাপিয়ে দেয়া মনোভাব থেকে সামান্য সরে গেলেই আমার ওপর হামলা হতে পারে। সত্যি বলতে কী, অনেক সময় শব্দচয়নেও খুব সতর্ক থাকতে হচ্ছে।’

READ ALSO

সহজ হচ্ছে কৃষিঋণ: মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস

একুশে পদক ২০২৬: ববিতা, শফিক রেহমান ও ওয়ারফেজসহ সম্মাননা পেলেন যারা

দ্য ডেইলি স্টারের ওপর হামলার প্রসঙ্গ তুলে মাহফুজ আনাম বলেন, যারা সরাসরি হামলা চালিয়ে ভবনে আগুন দিয়েছে, তারা সম্ভবত ডেইলি স্টারের পাঠক নন। তাহলে তারা কেনো এটা করেছে? মাহফুজ আনাম বলেন, ‘আমার ধারণা, এটা ছিলো সুপরিকল্পিত। এর পেছনে রাজনৈতিক ও আর্থিক মোটিভেশন ছিলো। পাশাপাশি গণতন্ত্র, বহুমতের স্বীকৃতি ও ভিন্নমতকে সমর্থন করা উদার সাংবাদিকতার ঐতিহ্যকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যও তাদের ছিলো।’

তিনি বলেন, ‘আমাদের প্রতিবেদনে যদি কোনো ভুল থাকে, সেটা বলতে পারেন, আমাদের সমালোচনা করতে পারেন। কিন্তু পুড়িয়ে দেওয়ার চেষ্টা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

ডেইলি স্টার ভবনে হামলার রাতটিকে ‘চরম আতঙ্কের’ রাত হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ভবনে আটকে পড়া কর্মীদের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিলো। তিনি বলেন, ‘আমি ফোনে নিউজ রুমের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলো, মাহফুজ ভাই, হয়তো আমাদের আর দেখা হবে না। তারা তাদের বাবা, মা, স্ত্রী, বন্ধুদের ফোন করে বলছিলো, হয়তো আর কখনো দেখা হবে না।’

গণমাধ্যমের রাজনীতিকীকরণ কীভাবে জনআস্থা ক্ষয় করেছে সেই বিষয়ে মাহফুজ আনাম বলেন, ‘বছরের পর বছর ধরে সাংবাদিকরা রাজনৈতিকভাবে বিভাজিত হয়েছেন, কেউ এই দলের সঙ্গে তো কেউ অপর দলের সঙ্গে। এতে পত্রিকার পাঠক বা টেলিভিশনের দর্শকের আস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর কারণ সাংবাদিক সমাজের ভেতরকার রাজনৈতিক বিভাজন।’

মাহফুজ আনাম আলজাজিরাকে বলেন, ‘শেখ হাসিনা আমার বিরুদ্ধে ৮৩টি মামলা করেছেন। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ আনা হয়েছিলো। আমাদের বিজ্ঞাপন বন্ধ করে দেয়া হয় এবং এর ফলে আমাদের আয় প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ কমে যায়।’

ভবিষ্যৎ সরকারগুলো এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে মুক্ত গণমাধ্যমের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Related Posts

সহজ হচ্ছে কৃষিঋণ: মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস
জাতীয়

সহজ হচ্ছে কৃষিঋণ: মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস

February 26, 2026
একুশে পদক ২০২৬: ববিতা, শফিক রেহমান ও ওয়ারফেজসহ সম্মাননা পেলেন যারা
জাতীয়

একুশে পদক ২০২৬: ববিতা, শফিক রেহমান ও ওয়ারফেজসহ সম্মাননা পেলেন যারা

February 26, 2026
শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তিতেই দেশের সমৃদ্ধি: প্রধানমন্ত্রী
জাতীয়

শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তিতেই দেশের সমৃদ্ধি: প্রধানমন্ত্রী

February 26, 2026
বাসা ছাড়লেই কি বিপদ? সাবেক উপদেষ্টাদের মধ্যে চরম ‘মব আতঙ্ক’
জাতীয়

বাসা ছাড়লেই কি বিপদ? সাবেক উপদেষ্টাদের মধ্যে চরম ‘মব আতঙ্ক’

February 26, 2026
আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

February 26, 2026
বিচারের মাধ্যমেই দেশ কলঙ্কমুক্ত হবে: পিলখানা শহীদদের কবর জিয়ারতে জামায়াত আমীর
জাতীয়

বিচারের মাধ্যমেই দেশ কলঙ্কমুক্ত হবে: পিলখানা শহীদদের কবর জিয়ারতে জামায়াত আমীর

February 25, 2026
Next Post
খুলনার নির্বাচনে জয়-পরাজয়ের চাবিকাঠি হিন্দু ভোট

খুলনার নির্বাচনে জয়-পরাজয়ের চাবিকাঠি হিন্দু ভোট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফাইল ছবি

দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

January 4, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026

EDITOR'S PICK

বিএনপি’র সম্ভাব্য মন্ত্রীসভায় কারা থাকবেন সে বিষয়ে চলছে আলোচনা

বিএনপি’র সম্ভাব্য মন্ত্রীসভায় কারা থাকবেন সে বিষয়ে চলছে আলোচনা

February 14, 2026
রয়টার্সের বিশেষ প্রতিবেদন, ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান

রয়টার্সের বিশেষ প্রতিবেদন, ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান

February 11, 2026
নিরাপত্তা ঝুঁকি নাকি শক্তি প্রদর্শন? মার্কিন জাহাজকে ধাওয়া দিল ইরান

নিরাপত্তা ঝুঁকি নাকি শক্তি প্রদর্শন? মার্কিন জাহাজকে ধাওয়া দিল ইরান

February 4, 2026
‘হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে’: নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

‘হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে’: নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

February 23, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • সহজ হচ্ছে কৃষিঋণ: মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস
  • একুশে পদক ২০২৬: ববিতা, শফিক রেহমান ও ওয়ারফেজসহ সম্মাননা পেলেন যারা
  • শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তিতেই দেশের সমৃদ্ধি: প্রধানমন্ত্রী
  • বাসা ছাড়লেই কি বিপদ? সাবেক উপদেষ্টাদের মধ্যে চরম ‘মব আতঙ্ক’

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.