• About
  • Get Jnews
  • Contcat Us
Wednesday, April 15, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home নির্বাচন ২০২৪

পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে

মিরপুরের পীরেরবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মীদের প্রোগ্রাম চলাকালে আটকে রেখে হেনস্তা ও স্থানীয় জামায়াত ও শিবির কর্মীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

taj editor by taj editor
January 21, 2026
in নির্বাচন ২০২৪
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি বুধবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, মিরপুরের পীরেরবাগে আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় মহিলা জামায়াতের একটি বৈঠক চলছিল। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ওই বাসায় জামায়াতের নারী নেত্রীদের অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে তাদের উদ্ধার করতে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা এগিয়ে এলে বিএনপির সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায় এবং কয়েকজনকে একটি মসজিদে আটকে রাখে। হামলায় অন্তত ১৬ জন আহত হন।

READ ALSO

জামায়াতের উত্থান আ.লীগের রাজনীতির ফসল: নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ফখরুল

বিজয়ী বেশে ফিরল বিএনপি: প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় অবরুদ্ধদের উদ্ধার করা হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সন্ত্রাসীদের এই বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে জামায়াতের মহিলা বিভাগের কর্মীদের হেনস্তা ও জামায়াত-শিবিরের কর্মীদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি জিরো টলারেন্স নীতিতে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে তিনি বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে পরিকল্পিতভাবে পেশিশক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণের মৌলিক অধিকার রক্ষা, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সকল প্রকার ভয়ভীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আপামর জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

জেইউ/এমএন 

dhakapost

Related Posts

জামায়াতের উত্থান আ.লীগের রাজনীতির ফসল: নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ফখরুল
জাতীয়

জামায়াতের উত্থান আ.লীগের রাজনীতির ফসল: নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ফখরুল

February 13, 2026
বিজয়ী বেশে ফিরল বিএনপি: প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান
জাতীয়

বিজয়ী বেশে ফিরল বিএনপি: প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

February 13, 2026
তারেক রহমানের ‘অভূতপূর্ব জয়ে’ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অভিনন্দন
আন্তর্জাতিক

তারেক রহমানের ‘অভূতপূর্ব জয়ে’ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অভিনন্দন

February 13, 2026
তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন, একযোগে কাজ করার অঙ্গীকার
আন্তর্জাতিক

তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন, একযোগে কাজ করার অঙ্গীকার

February 13, 2026
সুনামগঞ্জে বিএনপির ক্লিন সুইপ: ৫টি আসনেই ধানের শীষের জয়
জাতীয়

সুনামগঞ্জে বিএনপির ক্লিন সুইপ: ৫টি আসনেই ধানের শীষের জয়

February 12, 2026
বগুড়ায় তারেক রহমান সব কেন্দ্রেই বিজয়ী
নির্বাচন ২০২৪

বগুড়ায় তারেক রহমান সব কেন্দ্রেই বিজয়ী

February 12, 2026
Next Post
নীলফামারী-৪ আসনে ভোট চেয়ে উর্দুতে মাইকিং

নীলফামারী-৪ আসনে ভোট চেয়ে উর্দুতে মাইকিং

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026

EDITOR'S PICK

ভোলা-৩ আসনে বিএনপির দুর্গে জামায়াতের হানা

ভোলা-৩ আসনে বিএনপির দুর্গে জামায়াতের হানা

February 3, 2026
পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের পাশে প্রধানমন্ত্রী: দ্রুত সমাধানের প্রতিশ্রুতি

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের পাশে প্রধানমন্ত্রী: দ্রুত সমাধানের প্রতিশ্রুতি

March 31, 2026
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা আজ

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা আজ

January 4, 2026

বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে আইসিসি চিঠিতে যা বলেছে

January 13, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
  • শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
  • শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
  • প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.