• About
  • Get Jnews
  • Contcat Us
Wednesday, April 15, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home নির্বাচন ২০২৪

ঢাকা জেলার ৫ আসন : প্রতীক বরাদ্দ শেষে সুষ্ঠু নির্বাচনের দাবি প্রার্থীদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রতীক বরাদ্দ পাওয়ার পর সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন ঢাকা জেলার পাঁচটি সংসদীয় আসনের (ঢাকা-১, ২, ৩, ১৯ ও ২০) প্রার্থীরা।

taj editor by taj editor
January 21, 2026
in নির্বাচন ২০২৪
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষ্যে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা এবং প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরেন তারা। প্রতীক বরাদ্দ গ্রহণকে কেন্দ্র করে আজ সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

READ ALSO

জামায়াতের উত্থান আ.লীগের রাজনীতির ফসল: নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ফখরুল

বিজয়ী বেশে ফিরল বিএনপি: প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

অনুষ্ঠানে প্রার্থীরা বলেন, গত কয়েকটি নির্বাচনে প্রার্থী ও ভোটাররা নানা কারণে নির্বাচনে অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়েছেন। কোনোভাবেই যেন এবারের নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। প্রার্থীরা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করারও দাবি জানান।

এতে সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার জেলা প্রশাসক রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় প্রার্থীরা বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ তুলে ধরেন এবং নির্বাচনকালীন পরিবেশ, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট ভূমিকা কামনা করেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, আমরা প্রার্থীদের উত্থাপিত সব অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখব। সব প্রার্থী ও তাদের সমর্থকদের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানাচ্ছি। নির্বাচন সংশ্লিষ্ট কেউ যদি নিরাপত্তা ঝুঁকি বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হন, আমাদের জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি ডিজিটাল প্রচারণার ক্ষেত্রেও সবাইকে সংবেদনশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের গুজব, বিভ্রান্তিকর তথ্য বা হয়রানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, নির্বাচনের আগে ও পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যাতে সকলেই নিরাপদে ভোট কার্যক্রমে অংশ নিতে পারেন, সে ব্যবস্থা প্রশাসন নিশ্চিত করবে।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নিরাপত্তা ও অন্যান্য সহযোগিতার জন্য পুলিশ বাহিনী সবসময় প্রস্তুত থাকবে। কোনো এলাকায় যদি পুলিশের সহযোগিতা না পাওয়া যায়, তাহলে অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠান শেষে নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়।

ঢাকা জেলার এই পাঁচটি আসনে মোট ৩২ জন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা গেছে, ঢাকা-১ আসনে ছয়জন, ঢাকা-২ আসনে তিনজন, ঢাকা-৩ আসনে ৯ জন, ঢাকা-১৯ আসনে আটজন এবং ঢাকা-২০ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তবে মনোনয়ন বৈধ হলেও তিন আসনে চার প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে ঢাকা-১ আসনে খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসাইন ও খেলাফত মজলিসের এ কে এম এনামুল হক এবং ঢাকা-২০ আসনে জামায়াতে ইসলামীর মো. আব্দুর রউফ মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

ঢাকা-১ আসনে বিএনপির খন্দকার আবু আশফাক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির শেখ মোহাম্মদ আলী, ইসলামী আন্দোলন প্রার্থী নূরুল ইসলাম ও স্বতন্ত্র অন্তরা সেলিম হুদা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা-২ আসন বিএনপির আমানউল্লাহ আমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম ও জামায়াতে ইসলামীর কর্নেল (অব.) আব্দুল হক নির্বাচনে লড়বেন।

ঢাকা-৩ আসনে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়, জামায়াতে ইসলামীর মো. শাহীনুর ইসলাম, গণঅধিকার পরিষদের মো. সাজ্জাদ, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ জাফর, গণসংহতি আন্দোলনের মো. বাচ্চু ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সুলতান আহমদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মজিবুর হাওলাদার, গণফোরামের মুহাম্মদ রওশন ইয়াজদানী ও জাতীয় পার্টির মো. ফারুক নির্বাচনে লড়াই করবেন।

ঢাকা-১৯ আসনে বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, জাতীয় পার্টির মো. বাহাদুর ইসলাম, এনসিপির দিলশানা পারুল, গণঅধিকারের শেখ শওকত হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল ইসলাম সাভারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফারুখ খান, এনডিপির চৌধুরী হাসান সোরোয়ার্দী ও বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া ঢাকা-২০ আসনে বিএনপির প্রার্থী মো. তমিজ উদ্দিন, জাতীয় পার্টির আহসান খান, এনসিপির নাবিলা তাসনিদ, খেলাফত মজলিসের আশরাফ আলী, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আরজু মিয়া ও এবি পার্টির হেলাল উদ্দিন আহাম্মদ নির্বাচনে লড়বেন।

এনআর/এসএসএইচ

Dhakapost

Related Posts

জামায়াতের উত্থান আ.লীগের রাজনীতির ফসল: নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ফখরুল
জাতীয়

জামায়াতের উত্থান আ.লীগের রাজনীতির ফসল: নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ফখরুল

February 13, 2026
বিজয়ী বেশে ফিরল বিএনপি: প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান
জাতীয়

বিজয়ী বেশে ফিরল বিএনপি: প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

February 13, 2026
তারেক রহমানের ‘অভূতপূর্ব জয়ে’ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অভিনন্দন
আন্তর্জাতিক

তারেক রহমানের ‘অভূতপূর্ব জয়ে’ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অভিনন্দন

February 13, 2026
তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন, একযোগে কাজ করার অঙ্গীকার
আন্তর্জাতিক

তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন, একযোগে কাজ করার অঙ্গীকার

February 13, 2026
সুনামগঞ্জে বিএনপির ক্লিন সুইপ: ৫টি আসনেই ধানের শীষের জয়
জাতীয়

সুনামগঞ্জে বিএনপির ক্লিন সুইপ: ৫টি আসনেই ধানের শীষের জয়

February 12, 2026
বগুড়ায় তারেক রহমান সব কেন্দ্রেই বিজয়ী
নির্বাচন ২০২৪

বগুড়ায় তারেক রহমান সব কেন্দ্রেই বিজয়ী

February 12, 2026
Next Post

পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026

EDITOR'S PICK

তারেক রহমানকে ঘিরে বরিশালে বাঁধভাঙা উচ্ছ্বাস

তারেক রহমানকে ঘিরে বরিশালে বাঁধভাঙা উচ্ছ্বাস

February 4, 2026
রয়টার্সের বিশেষ প্রতিবেদন, ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান

রয়টার্সের বিশেষ প্রতিবেদন, ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান

February 11, 2026

ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

January 12, 2026
তারেক রহমানের নতুন মিশন: অর্থনীতি ও কূটনীতিসহ কঠিন ৫ চ্যালেঞ্জ

তারেক রহমানের নতুন মিশন: অর্থনীতি ও কূটনীতিসহ কঠিন ৫ চ্যালেঞ্জ

February 13, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
  • শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
  • শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
  • প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.