• About
  • Get Jnews
  • Contcat Us
Thursday, February 26, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home Uncategorized

সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলছে দেশের সব মোবাইল মার্কেট

taj editor by taj editor
January 4, 2026
in Uncategorized
0
সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলছে দেশের সব মোবাইল মার্কেট
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

গত পরশু বিটিআরসি ভবনে হামলার ঘটনার পর যে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল, তা কাটিয়ে আজ সকাল থেকে রাজধানীসহ দেশের সব জেলায় 
 
মোবাইল ফোনের দোকানগুলো খোলা হয়েছে। এনইআইআর (NEIR) বা অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রযুক্তি চালুর প্রতিবাদে একটি অসাধু চক্র দোকান বন্ধ রাখার হুমকি দিলেও সাধারণ ব্যবসায়ীরা তা প্রত্যাখ্যান করেছেন।

সরেজমিনে রাজধানীর যমুনা ফিউচার পার্ক ও পুলিশ প্লাজা, ফার্মগেট এলাকার দোকানগুলোতে দেখা গেছে, বিক্রেতারা স্বাভাবিকভাবেই তাদের ব্যবসা পরিচালনা করছেন। ব্যবসায়ীদের দাবি, তারা বৈধভাবে ব্যবসা করতে চান এবং সরকারের এনইআইআর উদ্যোগকে স্বাগত জানান। তবে যারা অবৈধ পথে ফোন এনে সরকারকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে, তারাই ভয়ভীতি দেখিয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছিল।

READ ALSO

৪০ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

দীর্ঘ ১৭ বছর পর ভোটার তালিকায় নাম, কাল ভোট দেবেন ডা. জোবায়দা ও জাইমা রহমান

বাংলাদেশ  মোবাইল ফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের একজন নেতা বলেন, “মুষ্টিমেয় কিছু ‘ল্যাগেজ পার্টি’ ও সিন্ডিকেটের জন্য আমরা সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ রাখব না। বিটিআরসি আমাদের আশ্বাস দিয়েছে যে বৈধ হ্যান্ডসেটগুলো নিয়ে কোনো সমস্যা হবে না, তাই আমরা দোকান খুলেছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, “আমরা বৈধভাবে ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা করি। কতিপয় অবৈধ আমদানিকারকের স্বার্থ রক্ষায় আমরা আমাদের রুটি-রুজি বন্ধ রাখতে পারি না। আমরা নিজেদের অফিসিয়াল শোরুম গুলোর নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি করে রেখেছি আমাদের প্রতিষ্ঠানের যে কোনো হামলা হলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। ”

গতকালের হামলার পর আজ আগারগাঁওয়ের বিটিআরসি ভবন ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর টহল লক্ষ্য করা গেছে। বিটিআরসি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযান অব্যাহত রয়েছে এবং কোনো দুষ্কৃতকারীকে ছাড় দেওয়া হবে না।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয়েছে যে, যারা দোকান খোলা রাখবে তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। কোনো উস্কানি বা হামলার চেষ্টা করলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মার্কেটগুলো খুলে যাওয়ার পর গ্রাহকদের উপস্থিতিও চোখে পড়ার মতো। তবে এখন অধিকাংশ গ্রাহকই ফোন কেনার আগে *#০৬# ডায়াল করে আইএমইআই (IMEI) নম্বরটি যাচাই করে নিচ্ছেন। বিক্রেতারাও গ্রাহকদের আশ্বস্ত করতে সরকারি ডাটাবেজের মাধ্যমে ফোন চেক করে তবেই বিক্রি করছেন।

কারিগরি সূত্র জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় এনইআইআর পোর্টালে হ্যান্ডসেট যাচাইয়ের হার কয়েক গুণ বেড়েছে। সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে, আগামী ৯০ দিন কোনো ফোন বন্ধ করা হবে না, তবে অবৈধগুলো ‘গ্রে’ ক্যাটাগরিতে চিহ্নিত থাকবে।

সিন্ডিকেটের রক্তচক্ষু উপেক্ষা করে মার্কেটগুলো খুলে যাওয়ায় মোবাইল ফোনের বাজারে স্থবিরতা কেটে গিয়ে প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে।

টেকজুম ডটটিভি

Related Posts

৪০ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
Uncategorized

৪০ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

February 12, 2026
দীর্ঘ ১৭ বছর পর ভোটার তালিকায় নাম, কাল ভোট দেবেন ডা. জোবায়দা ও জাইমা রহমান
Uncategorized

দীর্ঘ ১৭ বছর পর ভোটার তালিকায় নাম, কাল ভোট দেবেন ডা. জোবায়দা ও জাইমা রহমান

February 11, 2026
ধানের শীষের পক্ষে আলেমদের ঐক্যবদ্ধ অবস্থান; ইসলামী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানালেন তারেক রহমান
Uncategorized

ধানের শীষের পক্ষে আলেমদের ঐক্যবদ্ধ অবস্থান; ইসলামী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

February 11, 2026
৫০ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি
Uncategorized

৫০ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি

February 11, 2026
যে কারণে জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন একদল আলেম
Uncategorized

যে কারণে জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন একদল আলেম

February 10, 2026
গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি
Uncategorized

গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি

February 10, 2026
Next Post
জামায়াত-স্বতন্ত্রসহ অনেকের প্রার্থিতা বাতিল, ইসির বিরুদ্ধে অভিযোগ কেন?

জামায়াত-স্বতন্ত্রসহ অনেকের প্রার্থিতা বাতিল, ইসির বিরুদ্ধে অভিযোগ কেন?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফাইল ছবি

দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

January 4, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026

EDITOR'S PICK

নড়াইলে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

নড়াইলে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

February 17, 2026
দল-মত ঊর্ধ্বে রেখে নির্ভয়ে কাজ করুন: তারেক রহমানের নির্দেশনা

দল-মত ঊর্ধ্বে রেখে নির্ভয়ে কাজ করুন: তারেক রহমানের নির্দেশনা

February 19, 2026
রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, পুড়েছে আসবাবপত্র

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, পুড়েছে আসবাবপত্র

February 14, 2026
প্রথমবারের মতো এমপি হলেন গয়েশ্বর চন্দ্র রায়

প্রথমবারের মতো এমপি হলেন গয়েশ্বর চন্দ্র রায়

February 16, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • সহজ হচ্ছে কৃষিঋণ: মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস
  • একুশে পদক ২০২৬: ববিতা, শফিক রেহমান ও ওয়ারফেজসহ সম্মাননা পেলেন যারা
  • শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তিতেই দেশের সমৃদ্ধি: প্রধানমন্ত্রী
  • বাসা ছাড়লেই কি বিপদ? সাবেক উপদেষ্টাদের মধ্যে চরম ‘মব আতঙ্ক’

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.