• About
  • Get Jnews
  • Contcat Us
Tuesday, June 2, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home জাতীয়

ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

taj editor by taj editor
March 3, 2026
in জাতীয়, বিশেষ সংবাদ, রাজনীতি, সংবাদ শিরোনাম
0
ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

READ ALSO

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের

তিনি বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতির ঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষনাৎ সরানো হয়।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন বিলবোর্ড বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। কয়েকদিন আগে বিজয় সরণীর সড়ক দিয়ে প্রধানমন্ত্রী যাওয়ার সময়ে একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল সেটা দেখে তিনি তখনই অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী অফিস করেছেন সচিবালয়ে । সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী অফিসে আসেন। দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘উপকুলীয় ও বঙ্গপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ট্রাফিক সিগন্যাল : যানবাহনের গতি বেড়েছে

ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যান চলাচলের গতি বেড়েছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদন এ তথ্য পাওয়ার কথা জানান তিনি।

রুমন বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি প্রকৃতি কেমন এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে উপস্থাপন করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি বেড়েছে।

তিনি বলেন, রাজধানীতে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিলো ৪ দশমিক ৫ কিলোমিটার যা কিনা পায়ে হাটা গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্বভার গ্রহনের পরে তিনি ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন। প্রতিবেদনে গত ১৪ দিনের একটি পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে যে, ভিভিআইপি প্রটোকলে যানচলাচল বাধাগ্রস্থ না হওয়ায় যানবাহনের গতি ৫ দশমিক ৩ কিলো মিটারে উন্নীত হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতিবেদনটি প্রধানমন্ত্রী দেখেছেন।

মোটা চালের মুল্য বৃদ্ধির খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, গতকাল (সোমবার) মোটা চালÑযা প্রান্তিক মানুষের খাদ্যÑ সেই চাল খুচরা বাজারে বৃদ্ধির সংবাদ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে দ্রুত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন। দেখা গেছে যে, তাৎক্ষণিক এর ইতিবাচক প্রভাব বাজারে দেখা গেছে।

Related Posts

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
জাতীয়

একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়

April 9, 2026
শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
জাতীয়

শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের

April 8, 2026
শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

April 8, 2026
প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই
জাতীয়

প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

April 8, 2026
হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
জাতীয়

হজযাত্রীদের মুখে হাসি ফোটাতে হবে: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

April 7, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026
Next Post
চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026
সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সব ধর্মের মানুষকে আমরা সমানভাবে দেখি ও ভালোবাসি: প্রধানমন্ত্রী তারেক রহমান

April 6, 2026

EDITOR'S PICK

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফাইল ছবি

দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

January 4, 2026
যে কারণে জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন একদল আলেম

যে কারণে জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন একদল আলেম

February 10, 2026
বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি/ ফাইল ছবি

আইসিসিতে চিঠি দেবে বিসিবি, বিসিসিআইয়ের কাছে চাওয়া হবে ব্যাখ্যা

January 4, 2026
“এক টাকাও দুর্নীতি করিনি, কুৎসা রটানো হচ্ছে”— দেশ ছেড়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ফয়েজ তৈয়্যব

“এক টাকাও দুর্নীতি করিনি, কুৎসা রটানো হচ্ছে”— দেশ ছেড়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ফয়েজ তৈয়্যব

February 15, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • একাত্তরের সহযোগীদের তালিকায় জামায়াতসহ ৩ দল: সংসদে বিল পাসে জামায়াতের আপত্তি ও এনসিপির সায়
  • শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত: বাস্তবায়নে মহাপরিকল্পনা সরকারের
  • শিক্ষায় নারী-পুরুষের সমতা ফেরাতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
  • প্রযুক্তি-বান্ধব শিক্ষা ব্যবস্থা: সাড়ে ১০ হাজার মাদরাসা ও কারিগরি স্কুলে ফ্রি ওয়াই-ফাই

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.