• About
  • Get Jnews
  • Contcat Us
Thursday, February 26, 2026
সবার আগে
No Result
View All Result
  • Login
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
No Result
View All Result
সবার আগে
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

সিলেট থেকেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরু বিএনপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বরাবরের মতো এবারও ‘৩৬০ আউলিয়ার পুণ্যভূমি’ সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রমের সূচনা করবে দলটি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই প্রচারাভিযান শুরু হবে।

taj editor by taj editor
January 21, 2026
in বিশেষ সংবাদ
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি সিলেটের দুই ওলি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য বিশাল জনসভায় তিনি যোগ দেবেন।

READ ALSO

সহজ হচ্ছে কৃষিঋণ: মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস

একুশে পদক ২০২৬: ববিতা, শফিক রেহমান ও ওয়ারফেজসহ সম্মাননা পেলেন যারা

সিলেট বিএনপি সূত্রে জানা যায়,জনসভায় তারেক রহমান সিলেটের ৬টি এবং সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দেবেন। একই সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান ঘোষণা করবেন।

দলের চেয়ারম্যানের সিলেট আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সিলেট মহানগরীসহ আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। দলের প্রথম নির্বাচনী জনসভায় প্রায় ৩ লাখ বা তারও বেশি নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। সিলেটের জামাতা হিসেবে পরিচিত তারেক রহমানকে বরণ করে নিতে সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করতেন। এবারও তারেক রহমান সেই ঐতিহ্য বজায় রেখে সিলেট থেকেই প্রচার শুরু করছেন।

তিনি আরও জানান, নির্ধারিত কর্মসূচি শেষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সিলেটের জনসভা শেষ করে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জনসভাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সভাস্থল ও আশপাশের এলাকায় থাকবে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশপথে চেকপোস্ট স্থাপন, মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের উপস্থিতি এবং দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন করা হবে। পাশাপাশি মহানগরীতে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে সিলেটে এসেছিলেন তারেক রহমান। তখন তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে সে সময় সিলেটে আসেন তিনি। দীর্ঘ ২২ বছর পর তার এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

মাসুদ আহমদ রনি/আরকে

Dhakpost

Related Posts

সহজ হচ্ছে কৃষিঋণ: মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস
জাতীয়

সহজ হচ্ছে কৃষিঋণ: মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস

February 26, 2026
একুশে পদক ২০২৬: ববিতা, শফিক রেহমান ও ওয়ারফেজসহ সম্মাননা পেলেন যারা
জাতীয়

একুশে পদক ২০২৬: ববিতা, শফিক রেহমান ও ওয়ারফেজসহ সম্মাননা পেলেন যারা

February 26, 2026
বাসা ছাড়লেই কি বিপদ? সাবেক উপদেষ্টাদের মধ্যে চরম ‘মব আতঙ্ক’
জাতীয়

বাসা ছাড়লেই কি বিপদ? সাবেক উপদেষ্টাদের মধ্যে চরম ‘মব আতঙ্ক’

February 26, 2026
রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

February 25, 2026
পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

February 25, 2026
সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠক: ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার পাবেন নারীরা
জাতীয়

সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠক: ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার পাবেন নারীরা

February 24, 2026
Next Post

জামায়াতের সঙ্গে কোনো সন্ত্রাসী আচরণ করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

January 4, 2026
১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

February 2, 2026
তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

তারেক রহমানের মন্ত্রিসভা: চমক হিসেবে আসছেন যেসব তরুণ নেতা

February 16, 2026
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফাইল ছবি

দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

January 4, 2026
এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এই দিনটার অপেক্ষায় ছিলাম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

February 14, 2026

EDITOR'S PICK

নড়াইলে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

নড়াইলে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

February 17, 2026
লক্ষ্মীপুরে ভোটের সিল উদ্ধার: জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার

লক্ষ্মীপুরে ভোটের সিল উদ্ধার: জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার

February 5, 2026
তারেক রহমান-সৌদি রাষ্ট্রদূত বৈঠক: গুরুত্ব পেল দ্বিপাক্ষিক ইস্যু

তারেক রহমান-সৌদি রাষ্ট্রদূত বৈঠক: গুরুত্ব পেল দ্বিপাক্ষিক ইস্যু

February 22, 2026
সুনামগঞ্জে বিএনপির ক্লিন সুইপ: ৫টি আসনেই ধানের শীষের জয়

সুনামগঞ্জে বিএনপির ক্লিন সুইপ: ৫টি আসনেই ধানের শীষের জয়

February 12, 2026

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • Uncategorized
  • অর্থ ও বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • ধর্ম
  • নির্বাচন ২০২৪
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সারাদেশ

Recent Posts

  • সহজ হচ্ছে কৃষিঋণ: মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস
  • একুশে পদক ২০২৬: ববিতা, শফিক রেহমান ও ওয়ারফেজসহ সম্মাননা পেলেন যারা
  • শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তিতেই দেশের সমৃদ্ধি: প্রধানমন্ত্রী
  • বাসা ছাড়লেই কি বিপদ? সাবেক উপদেষ্টাদের মধ্যে চরম ‘মব আতঙ্ক’

Newsletter

  • Buy JNews
  • Landing Page
  • Documentation
  • Support Forum

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Homepages
  • বিশেষ সংবাদ
  • নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • সম্পাদকীয়

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.