সংসদীয় আসন-২৯৯ (রাঙামাটি) ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান এগিয়ে আছেন। ২১৩টি কেন্দ্রের মধ্যে ৯০টি কেন্দ্রের ফলাফলে তিনি ৬২ হাজার ৭৮৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে পহেল চাকমা পেয়েছেন ১৮ হাজার ৮৭২ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। জাতীয় পার্টির অশোক তালুকদার পেয়েছেন (লাঙ্গল) ১ হাজার ২৪৯ ভোট। এ ছাড়া জুঁই চাকমা (কোদাল) ৩৪৩ ভোট, মো. আবুল বাশার (ট্রাক) ১৮৪ ভোট এবং মো. জসিম উদ্দিন (হাতপাখা) ৯৪৬ ভোট।
রাঙামাটি আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন।
সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৫৪ দশমিক ৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গণনা শেষ হওয়া ৯০টি কেন্দ্রে ৩ হাজার ২৭৭ ভোট বাতিল হয়েছে।














